২০%
জুম করতে ট্যাপ করুন
ইরান ইরাক যুদ্ধ
☆☆☆☆☆
(০ রিভিউ)
৩২০৳
৪০০৳
(২০% ছাড়ে)
ইরান ও ইরাক প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ দুটি দেশ। ইরানে আর্য ও ইরাকে সেমিটিক সভ্যতা গড়ে উঠেছিল। ইরান ও ইরাক প্রায় একই সময়ে মুসলমান শাসনাধীনে আসে। কিন্তু আর্য ও সেমিটিক এ বিষয়ে দুদেশের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল সর্বদাই। আবার দুদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও তাঁদের মধ্যে আরব-পা...
অফারে আরো যা পাচ্ছেন
- ৪৯৯ টাকার অর্ডারে বুকমার্ক ফ্রি
- ১০০০ টাকার অর্ডারে ডেলিভারি ফ্রি
- প্রতিটি বই যত্নসহকারে প্যাকেজিং
বিষয়: আন্তর্জাতিক বিষয়ক প্রবন্ধ
প্রকাশনী: অনার্য পাবলিকেশন্স
ইরান ও ইরাক প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ দুটি দেশ। ইরানে আর্য ও ইরাকে সেমিটিক সভ্যতা গড়ে উঠেছিল। ইরান ও ইরাক প্রায় একই সময়ে মুসলমান শাসনাধীনে আসে। কিন্তু আর্য ও সেমিটিক এ বিষয়ে দুদেশের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল সর্বদাই। আবার দুদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও তাঁদের মধ্যে আরব-পারসিক দ্বন্দ্ব চলে এসেছে বহুকাল ধরে। শিয়া-সুন্নি মতপার্থক্যও ইরান-ইরাকের মধ্যে প্রবল। এ সব দ্বন্দ্বের সাথে শাত-ইল-আরব নদীপথ বা ইরান-ইরাক সীমানাকে কেন্দ্র করে উভয় দেশে বারংবার উত্তেজনা তৈরী হয় এবং তারই ধারাবাহিকতায় ১৯৮০-১৯৮৮ খ্রি. পর্যন্ত ভয়াবহ যুদ্ধ চলে। এই যুদ্ধে আন্তর্জাতিক শক্তিবর্গও পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। এর ফলে ইরান ও ইরাকের উপর যুক্তরাষ্ট্রের আধিপত্য বৃদ্ধি পায়। এই বিষয়গুলো বর্তমান গ্রন্থের মূল প্রতিপাদ্য। ১৯৯০ খ্রি. ইরাক কুয়েত দখল করলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট ইরাকে আক্রমন করে। এর মধ্যে ২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারে জঙ্গি হামলার পর ইরাকের উপর যুক্তরাষ্ট্রের হামলা তীব্রতর হয় এবং এক পর্যায়ে সাদ্দাম হোসেনের পতন ঘটে। এ সময়ে ইরান কৌসুলী ভূমিকা গ্রহণ করে। কিন্তু তারপরও ইরানের উপর যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের বাণিজ্যিক অবরোধ অব্যাহত থাকে। সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের পর ইরান-ইরাকের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে মধুর। তবে এর মধ্যে আই এস এর আবির্ভাব সমগ্র মধ্যপ্রাচ্য তথা বিশ্বরাজনীতিকে নতুন ভাবনায় নিমজ্জিত করেছে। এই উগ্র জঙ্গিগোষ্ঠীর তৎপরতা একদিকে মানুষের জীবনকে বিপন্ন করছে আবার অন্যদিকে আই এস বা তালেবানদের সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে রয়েছে বিস্তর কথাবার্তা। উপর্যুক্ত বিষয়গুলোও এই গ্রন্থে স্বল্প পরিসরে আলোকপাত করা হয়েছে।
0/5
☆☆☆☆☆
(০ রিভিউ)
★★★★★
(০)
★★★★☆
(০)
★★★☆☆
(০)
★★☆☆☆
(০)
★☆☆☆☆
(০)
এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই লিখুন।
এখনো কোনো প্রশ্ন নেই। প্রথম প্রশ্নটি আপনিই করুন।
এই বইয়ের কোনো ভিডিও নেই।
মূল তথ্য
| লেখক | ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| পৃষ্ঠা | 240 |
| ভাষা | বাংলা |