'মারিফতের অজানা কথা' কিতাবটি পাঠ করার পর ইনশাআল্লাহ পাঠক অনুভব করবেন, যেন উত্তপ্ত মরুভূমিময় হৃদয়ে এক পশলা আনন্দের বর্ষণ হয়েছে।
যদি কেউ ধর্মের ভুল ব্যখ্যা শোনেন, তখন তার মনে ধর্ম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়। কিন্তু কেউ যদি ধর্মের প্রকৃত স্বরূপ দর্শন করতে পারেন, তখন তিনি নিজেই চমকে উঠেন, আর তখনি একজন মানুষের যাত্রা শুরু হয়ে যায় নিজেকে চেনার। আর সেই যাত্রা যখন গন্তব্যে পৌছায়, তখন যাত্রী আর থাকেন না, তিনি দেখতে পান কেবন আল্লাহই আছেন, আল্লাহই একমাত্র সত্য। লবণের পুতুল গিয়েছিল সমুদ্রের গভীরতা মাপতে। সমুদ্রে ঝাপ দেবার আগ পর্যন্ত সে অনেক গর্ব করে বলেছিল - আমি ফিরে এসে জানাবো সমুদ্রের গভীরতা কত, তার মধ্যে কী কী লুকিয়ে আছে। কিন্তু যেই মুহূর্তে সে সমুদ্রে ঝাঁপ দিলো, সঙ্গে সঙ্গে সমুদ্রে সে বিলীন হয়ে গেলো।
যতক্ষণ পর্যন্ত কোনো ব্যাক্তি আল্লাহ্র প্রেম বা অনুভবের সমুদ্রে ডুব না দেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সম্পর্কে বিভিন্ন বাক্য, শ্লোক, ধর্মবানী ইত্যাদি বলে বেড়ায়, আর বুঝতে চায়, এই যে দেখো, আমি কত কিছু জানি!
কিন্তু যখনি কোনো ব্যাক্তি আল্লাহ্র অসীম অস্তিত্ব সমুদ্রে ঝাঁপ দেন, নিজের অহমকে বিলীন করে, তখনি তিনি অনুভব করতে পারেন যে - আমি ও আমার,, বলে বলে যে বড়াই করতাম, এটা আসলে ছিলো অসত্যের আস্ফালন। আসল সত্য হলো - আল্লাহ ভিন্ন কিছুই নেই। আল্লাহই একমাত্র পরম সত্য, পরম অস্তিত্ব।
আল্লাহ্র প্রেম সমুদ্রে ঝাঁপ দেবার পথ পেতে মুর্শিদ সুফি তৌসিফ হোসাইনের লেখা "মারিফতের অজানা কথা" নামক কিতাবটি পাঠ করতে পারেন।
সূচিপত্রঃ
* পির/গুরুকে ক্বিবলা বলা হয় কেন! মারিফতের গোপন রহস্য
* প্রেমের চেয়ে বড় কোনো ওষুধ নেই
* নিজেকে চেনার সবচেয়ে বড় উপায়
* আপনিও মেরাজ করতে পারবেন
* নারী কি সত্যিই ছলনাময়ী? নারীর রহস্য
* জোর করে কাউকে ধর্ম পালন করানো উচিত নয় কেন জানুন
* মনের গোলামি সবচেয়ে বড় গোলামি
* জীবনের অশান্তি চলে যাবে মুহুর্তেই
* প্রেমিকের স্বভাব কেমন হওয়া উচিত আত্মপরিচয়ের গোপন রহস্য
* পবিত্র মানুষের সঙ্গ বা সাধু সঙ্গ কেন নেবেন
* হুজুরী ক্বালব ও ওরস পালনের রহস্য
* পির পরিবর্তন করা, পির ইন্তেকাল করলে করনীয়, একাধিক পিরের কাছে মুরিদ হওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা
* আল্লাহ্র সাথে মিলিত হওয়ার সহজ উপায়
* মানুষ আল্লাহ্র পূজা না করে, কীভাবে নিজের পূজা করে, জানুন
* দুঃখ কষ্ট'কে ধন্যবাদ দেবেন, যদি এই গোপন রহস্যটি জানেন
* কেমন পিরের কাছে মুরিদ হবেন, জেনে নিন পিরের গুনাবলি
* নিজেকে চেনা কেন কঠিন!
* মাশুকে'র সাথে মিলনের প্রত্যাশা কখনো ত্যাগ করবেন না
* আপনি যেভাবে আল্লাহর সেবা করতে পারেন
* গুরু/মুর্শিদের ধ্যান কেন করতে হয়?
* মানুষ কি আল্লাহ'কে কিছু দিতে সক্ষম? দুঃখ থেকে মুক্তির ঔষধ
* গুরু/মুর্শিদের কাছে যে কারণে সকল গোপণ দোষ স্বীকার করতে হয়
* হিজরত এর আসল হকিকত
* নিজেকে শূন্য করুন, যেন আল্লাহ'কে পেতে পারেন
* গান শোনা কখন ইবাদত হয়ে যায়
* চোখের পর্দা সরান, আল্লাহ'কে দেখতে চাইলে
* শব্দের মাঝে আল্লাহ আছেন, নাকি শব্দহীনতার মাঝে! হকিকতের বানী
* মাওলা আলি'র মর্যাদা এত বেশি কেন! আলি সম্পর্কে যে তত্ত্বটি আর কখনো শোনেননি
* যদি তাড়াতাড়ি ধনী হতে চান, তাহলে এই কাজগুলো করুন অভাব/ঋণ দূর করার গোপন আমল
* যে কারণে কুরআনে নামাজ পড়া'র আদেশ নেই, নামাজ কায়েম করার আদেশ আছে
* যৌন অনুভূতি/কাম বাসনা কি আপনার শত্রু নাকি বন্ধু! মারিফতের গোপন রহস্য
* কে আপনার আসল আপন, তাকে চিনুন তাকে না চিনলে জীবন বৃথা যাবে
* নবি ইব্রাহিম কি সত্যিই নমরুদের আগুনে প্রবেশ করেছিলেন!
* জান্নাত/বেহেশত কোনো কাল্পনিক স্থানে আছে, নাকি নিজের মাঝে?
* জীবন একটি বিরাট উৎসব
* প্রেমের জীবনই জান্নাতের জীবন সুফিদর্শন
* আপনি ফুলের মতো ফুটে উঠুন সুফিদর্শন
* আর কতকাল নিজেকে ভুলে থাকবেন!
* আত্মশুদ্ধি অর্জনে হজরত হাসান বসরী (রহ.) এর অমূল্য বাণী
* আত্মপরিচয় জানা না থাকলে মানুষ যে বিপদে পড়ে
* বীর্য রক্ষা কেন জরুরি! রতি সাধনার গোপন হকিকত
* মুর্শিদের দেখানো পথে যারা চলে, তারাই সফলকাম
* নামাজ কি সত্যিই জান্নাতের চাবি!
* মারিফতের জ্ঞান আসলে কোনটি?
* ধর্মের আনুষ্ঠানিকতা আর ধর্ম এক নয়